[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
দেশজুড়ে
ভোটারদের আশা, নির্বাচন হবে সুষ্ঠু উৎসবমুখর
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৩৫ এএম  (ভিজিটর : )

মসিক (ময়মনসিংহ সিটি করপোরেশন) নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইভিএমে ভোটগ্রহণ হবে। শুক্রবার সকাল থেকে নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেসিয়াম থেকে নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে।

অন্যদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা আশা করছেন। ভোটাররাও আশা করছেন নির্বাচন হবে উৎসবমুখর। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল দিনে ও রাতে নগরীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা টহল দিয়েছেন।

অন্যদিকে বিধিনিষেধ থাকার কারণে শুক্রবার কোনো প্রার্থী প্রকাশ্যে কোনো প্রচার কার্যক্রম চালাননি। টেলিফোনে টেবিল ঘড়ি প্রতীকের মেয়রপ্রার্থী ইকরামুল হক টিটু বলেন, আশা করছি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন। ময়মনসিংহের সিটি নির্বাচন সারা দেশে উদাহরণ সৃষ্টি করবে। আরেক মেয়রপ্রার্থী ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। হাতি প্রতীকের মেয়রপ্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু বলেন, ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন ভোটাররা।

নির্বাচনে আরও দুই মেয়রপ্রার্থী হলেন-লাঙ্গল প্রতীকের শহীদুল ইসলাম স্বপন মণ্ডল এবং হরিণ প্রতীকের ড. রেজাউল হক। মেয়রপ্রার্থীদের মতো কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের প্রত্যাশা করছেন।

৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, বিগত সময়ের চেয়ে এবারে বেশিসংখ্যক ভোটার কেন্দ্রে আসবেন। তিনি বলেন সার্বিক পরিবেশ এখনও ভালো। অন্যদিকে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সার্কিট হাউস মাঠে স্থাপিত ৭টি বুথ থেকে ইভিএম বিতরণ করা হয়। ইভিএমগুলো সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ৪ জন অস্ত্রধারী পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে।

তিনি বলেন, টহল দলে র‌্যাব, বিজিবি, আমর্ড পুলিশ ও আনসার সদস্যরা থাকবেন। ৪৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, মসিক নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন, ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। ভোটকক্ষের সংখ্যা ৯৯০টি। নির্বাচনি দায়িত্ব পালন করবেন ৩ হাজার ২৫৩ জন কর্মকর্তা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মাঝে পুরুষ ১ লাখ ৬৩ হাজার ৮৩২ এবং মহিলা ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা প্রতিটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখছি। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে।

উল্লেখ্য, ১১৩ বছরের পুরোনো ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। ২০১৯ সালের মে মাসে প্রথম মসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টিটু। তখন কেবল সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট হয়। সিটি করপোরেশনের আয়তন ৯১.৩১৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝