[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
প্রবাসীর কথা
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ এএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে সৌদি আরবের বিভিন্ন শহরে মোট ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেফতার করতে গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সেই অভিযানে গ্রেফতা হয়েছেন বিভিন্ন দেশের এই ১৭ হাজার ৮ শতাধিক নাগরিক।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ১৯০ জনকে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথি না থাকা, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইনভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া, অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৫ জন নাগরিককে গ্রেফতারও করেছে সৌদি।

এই একই সময়সীমায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন ১ হাজার ৫০৯ জন। এদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনও নাগরিক কিংবা সৌদিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনও ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ প্রবেশ, যাতায়াতে সহায়তা ও চাকরি প্রদান কিংবা চাকরি পেতে সহযোগিতার অভিযোগ পাওয়া যায়, তাহলে সৌদির আইন অনুসারে ওই নাগরিক কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিকে ১৫ বছর কারাবাসের সাজার পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা হিসেবে দিতে হবে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝