[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
জাতীয়
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
এনআরবি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৫ এএম আপডেট: ০৪.০১.২০২৬ ৫:১৩ পিএম  (ভিজিটর : )
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা। 

মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। সেখানে নিয়ে ময়নাতদন্ত কার্যক্রমও শুরু হয়েছে। 

শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নিরাপত্তা দিতে দেখা গেছে। 

সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-৪৯৫৪) ব্যবহার করে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পৌঁছানো হয়। সেখানে প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ আবারও আগের স্থানে, অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে। 

জানা গেছে, ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এর আগে, গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছায়। এরপর মরদেহ সংরক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। 

শহীদ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সহযোদ্ধা ও সমর্থকরা দ্রুত বিচার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছেন। 
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝