[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
দেশজুড়ে
প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন: অর্থমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪০ এএম  (ভিজিটর : )

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরো ভালো হোক। আপনাদের ছেলে মেয়েরা আরো ভালো করুক। ভালোর তো শেষ নেই। আপনারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।

এসময় চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝