[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
দেশজুড়ে
পটুয়াখালীতে পৃথক অভিযানে চোরসহ ভুয়া ডিজিএফআই গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪৫ এএম  (ভিজিটর : )

পটুয়াখালীতে পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ সক্রিয় সদস্য এবং ভুয়া ডিজিএফআই পরিচয় দানকারী ১ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি কৃত স্বর্ণালঙ্কার, নগদ টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি পৌর শহরের মহিলা আনসার ক্যাম্প এলাকায় উজ্জ্বল কর্মকারের বাসার তালা ভেঙ্গে প্রায় ১৮ লাখ টাকার মালামাল চুরি হয়। এ বিষয়ে অভিযোগ পেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগা-নগর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. বাবুল হাওলাদারকে (৩৯) নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত মোবাইল সেটসহ আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মালামাল কেনার দায়ে পিরোজপুরের উদয়কাঠী এলাকা থেকে নেপাল মজুমদারকে (৪৮) চোরাই কৃত স্বর্ণালঙ্কারসহ গ্রেফতার করে। আজ

বুধবার (৬ মার্চ) সকালে আসামিদের আদালতে প্রেরণ করলে উভয়ই ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

এদিকে গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের সবুজবাগ এলাকা থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত ইমাম হাসান বিমান বাহিনীর বহিষ্কৃত একজন সদস্য।

গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে একজনকে প্রাণনাশের হুমকি দেয়। এ ভিডিও প্রচার হওয়ার পরে নজরে আসে র‍্যাবের।

র‍্যাব-৮ জানায়, আটককৃত ইমাম এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে ৩০ জন যুবককে চাকরি দেওয়ার নামে আটকে রেখে টাকা দাবি করেন। পরে তিনি রাজধানীর পল্লবী থানায় আটক হয়।

র‍্যাব আরও জানায়, ভিডিও ভাইরাল হওয়ার পরে র‍্যাব গোয়েন্দা তৎপরতা চালালে সুনির্দিষ্ট সত্যতার ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভুয়া ডিজিএফআই পরিচয়ের আইডি কার্ড, লক্ষাধিক টাকার মোবাইল ও নগদ ৭ হাজার ১৮০ টাকা জব্দ করা হয়।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝