[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
দেশজুড়ে
নিজ খরচে ৪৯তম ব্রিজ করলেন ব্যারিস্টার সুমন
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৬:৪৯ এএম  (ভিজিটর : )

নিজ অর্থায়নে বহু কাঙ্ক্ষিত সাতছড়ি ত্রিপরা পল্লীর ব্রিজ নির্মাণ করে দিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুক্রবার (৮ মার্চ) সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপরা পল্লীতে নির্মিত ব্রিজটি উদ্বোধন করেন তিনি নিজেই।

এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ত্রিপরা পল্লীবাসী। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সুমন বলেন, আদিবাসীদের যেকোনো সমস্যা ও সুযোগ-সুবিধায় আমি আপনাদের পাশে থাকব। আমার জীবনের স্বপ্ন ছিল আমার এলাকায় যেখানে ব্রিজ কালর্ভাট নাই, সেখানে ব্রিজ তৈরি করা। যাতে করে সকল ছেলে মেয়ে সহজে স্কুলে যাতায়াত করতে পারে। তারই ধারাবাহিকতায় আজ ৪৯তম ব্রিজের উদ্বোধন হলো। সুতরাং আপনাদের ছেলে মেয়েদের পড়া লেখা করাবেন যাতে তারাও একদিন জজ-ব্যারিস্টার হতে পারে।

সুমন আরো বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান ও পর্যটন নিয়ে তিনি একটি ৫ তারকা হোটেল নির্মাণের কাজ করছেন। সেখানে ত্রিপরা পল্লীর লোকজনকে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। তাছাড়া সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসবে তার শতভাগ আমি কাজে লাগাতে চাই। এক্ষেত্রে কেউ যদি কোন কুচিন্তা করেন তাহলে তার কপালে শনির দশা আছে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতছড়ি হেড ম্যান বাবু চিত্র রঞ্জন দেববর্মা, পটুয়াখালীর ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমুখ।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝