প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৭:০২ এএম আপডেট: ২৬.০৯.২০২৪ ৩:০২ পিএম (ভিজিটর : )

শুক্রবার (৮ মার্চ) সন্ধা সাড়ে ছয়টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা পূর্ব খিতাপচর ৫নম্বর ওয়ার্ড শাহ্ মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্যাসের চুলায় রান্না বসিয়ে পরিবারের সবাই সামনের রুমে চলে আসায় আগুনের সূত্রপাত ঘটে। এসময় তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরক হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এর মধ্যে মো. হাঁচি মিয়া (৪০) নুরুল ইসলাম (৬০), মো. মনছুর (৫০) এর ঘর পুড়ে গেছে। তিনটি ঘরে নয়টি পরিবার থাকতো।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।