[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
দেশজুড়ে
চাঁদপুরে ছেলের ছুরির আঘাতে পিতা খুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৪৭ পিএম  (ভিজিটর : )

চাঁদপুরের মতলব উত্তরের লুধুয়া আমতলী গ্রামে ছেলের ছুরির আঘাতে পিতা আবদুস সোবহান প্রধান (৫৬) খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতলব উত্তরের ফতেহপুর পূর্ব  ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লুধুয়া আমতলী গ্রামের মৃত: আমির হোসেন প্রধানের  ছেলে আবদুস সোবহান প্রধান (৫৬)। আবদুস সোবহান প্রধানের তিন ছেলে। দুই ছেলের সাথে  দীর্ঘ দিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় আবদুস সোবহান প্রধানের মেঝো ছেলে তিন মাস আগে  প্রবাস ফেরত নোমান প্রধান (২৮) কথা কাটাকাটির এক পর্যায়ে পিতাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যায়।  এলাকাবাসী চিকিৎসার জন্য মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল হক  উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান-১, উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান-২,উপ-পরিদর্শক (এসআই) রতন মিয়া সহ সঙ্গীয় ফোর্স।

এ দিকে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুরে মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে রোমানের স্ত্রী মীমকে  জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

নিহতের ভাগ্নি আসমা আক্তার বলেন, আমার মামার (সোবহান প্রধানের) স্ত্রী বছর তিনেক আগে মারা গেছে। সে থেকে মামা বিয়ে করার জন্য ছেলেদের জানালে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তিনি বলেন,আমার মামাতো ভাই জামান ও রোমান প্রায়শই জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য মামার সাথে ঝগড়া করতো।

তিনি বলেন, আমার মামার হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি। আর যেনো কোনো ছেলে খুনি না হয়।

মতলব উত্তর থানার পরিদর্শক (ওসি) রবিউল হক বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ঘাতক রোমানের স্ত্রী মীম আক্তার কে আটক করা হয়েছে। তবে ঘাতক রোমান কে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মতলব উত্তর থানায়  মামলার প্রস্তুতি চলছে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝