[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
রাজনীতি
বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের মানববন্ধন
তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ২:০৭ পিএম আপডেট: ১৭.১০.২০২৪ ৬:০৫ পিএম  (ভিজিটর : )
বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের মানববন্ধন

বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের মানববন্ধন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় বুয়েট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।

ছাত্রদলের সাবেক নেতারা বলেন, শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকার মতলবে তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল। একারণেই দীর্ঘদিন দিন বিদেশে রয়েছেন তারেক রহমান। তিনি ফিরে না এলে দেশের গণতন্ত্র যেমন ফিরবে না, তেমনি দেশের মানুষের মুক্তি মিলবে না বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তাই ছাত্র-জনতার অভ্যুত্থানের এতোদিন পরেও তিনি দেশে ফিরতে পারছেন না।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, মো. শাহেদুল আজিম সজল, সাব্বির মোস্তফা খান, আহসানুল রাসেল, মাহবুব আলম, আব্দুস সোবহান, আব্দুল মতিন, নেসার উদ্দিন, মামুন গাজী, আলী মর্তুজা, শাহরিয়ার পারভেজ, জাহিদ, জাহাঙ্গীর আলম, নাসিম উদ্দিন রুবেল, আব্দুল বারী সাদী, আব্দুল লতিফ, এসএম ফয়সাল, কবির ইকবাল, আল রনি, সুমন, মঞ্জু, মোবারক, জহির, চুন্নু ও আসাদুজ্জামানসহ বুয়েট, চুয়েট, রুয়েট এবং কুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।    
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝