[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
জাতীয়
আন্দোলনে প্রতিটি শহিদ পরিবার পাবে ৩০ লাখ টাকা: মাহফুজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:১০ পিএম  (ভিজিটর : )
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম - ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম - ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া প্রতিটি পরিবারকে ৩০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম আরো বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেওয়া। যে কেউ ফাউন্ডেশনে সহায়তা পাঠাতে পারবেন।

এ সময় সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতদের তালিকা সরিয়ে ফেলায় শহীদদের তালিকা করতে সরকারকে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের মধ্যে যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাদের বিদেশে পাঠানো হবে।

এই ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কো‌টি টাকা অনুদান দেন প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য ‘জুলাই শহীদ স্মৃ‌তি ফাউন্ডেশন’ গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।

কেকে/এজে
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝