[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
অর্থনীতি
চিনির সংকট তৈরির আশঙ্কা নেই: এফবিসিসিআই সভাপতি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:২৫ এএম  (ভিজিটর : )

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের একটি চিনি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। তবে এ ঘটনায় দেশে চিনির সংকট হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি। 

মঙ্গলবার এক বার্তায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি। 

মাহবুবুল আলম বলেন, আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে চিনি অন্যতম। পবিত্র রমজান মাসে চিনির চাহিদা অনেক বেশি থাকে। তাই চিনি পরিশোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এই অগ্নিকাণ্ডের ফলে আসন্ন রমজানে দেশের বাজারে চিনির সংকট তৈরি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।

তিনি বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নিয়ে আমরা একটি সভার আয়োজন করেছিলাম। দেশে পর্যাপ্ত পরিমাণে চিনির মজুদ রয়েছে বলে জানিয়েছিলেন এই খাতের ব্যবসায়ীরা। তাই চিনির সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি। 

এ সময় রমজান মাসে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে খুচরা ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, আমদানিকারক, আড়তদার এবং মিল মালিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ ও সহমর্মিতা জানানোর জন্য এফবিসিসিআই সভাপতি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের (এস আলম) সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে সান্ত্বনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এস আলম গ্রুপ শিগগির এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং চিনির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এস আলম গ্রুপ গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত রাখতে পারবে। তাছাড়া তিনি শিগগির চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে যাবেন বলে তাকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, সোমবার চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার রিফাইনারি নামের চিনি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝