[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
প্রযুক্তি
ক্ষতি ৩০০ কোটি ডলার, ফেসবুকের কী হয়েছিল
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:৪৭ এএম  (ভিজিটর : )

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী বিভ্রাটে মেটার ক্ষতি হয়েছে কমপক্ষে ৩০০ কোটি ডলার। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই তথ্য দিয়েছে। সংকটের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি শুধু ‘কারিগরি সমস্যা’র কথা বলেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে প্রায় এক ঘণ্টা বিঘ্নের পর পরিষেবা চালু হলে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এই তথ্য জানান।

ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, প্রায় দেড় ঘণ্টার ওই বিভ্রাটে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মেটা। সব মিলিয়ে ৩ বিলিয়ন অর্থাৎ প্রায় ৩০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। অ্যান্ডি স্টোন বলেন, মঙ্গলবার সমস্যাটি সমাধান করা হয়েছে। তিনি মেটার পক্ষ থেকে গ্রাহকদের কাছে ক্ষমা চান। তবে সমস্যার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

স্টোন বলেন, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের কিছু পরিষেবা গ্রহণ করতে মানুষের অসুবিধা হয়েছিল। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটির সমাধান করেছি। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেননি ব্যবহারকারীদের অনেকে। কারণ টেকনিক্যাল সমস্যার কথা বললেও সমস্যার ধরন সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। এ নিয়ে গ্রাহকরা হতাশাও প্রকাশ করেছেন।

এদিকে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্মের বৈশ্বিক বিভ্রাটের বিষয়ে মার্কিন সরকারের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) বলেছে, ‘তারা এখানে অস্বাভাবিক কোনো সমস্যা পাননি।’

এদিকে অল্প সময়ের মধ্যে সমাধান হলেও বিপুল অঙ্কের লোকসানে পড়তে হয়েছে মেটাকে। ড্যান ইভস নামে নিউইয়র্কের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এ সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে।

২০২১ সালেও একই ধরনের বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। সেবার এর স্থায়িত্ব ছিল প্রায় ৬ ঘণ্টা, যা ৩ বিলিয়নেরও বেশি ব্যবহারকারীকে প্রভাবিত করেছিল। পরবর্তীতে একটি ব্লগপোস্টে ফেসবুক উল্লেখ করেছিল, রুটিন রক্ষণাবেক্ষণ কাজের সময় একটি দুর্ঘটনার কারণে বিভ্রাট ঘটেছে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝