[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
প্রযুক্তি
বিটিআরসি চেয়ারম্যান
তথ্যপ্রযুক্তি খাত দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদে টেকসই হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৯:৫৯ পিএম আপডেট: ১৭.১০.২০২৪ ১০:০১ পিএম  (ভিজিটর : )
ফাইল ছবি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত আগামী দুই বছরের মধ্যে দীর্ঘমেয়াদে টেকসই হতে শুরু করবে এবং তা দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘টেলিকম ইকো-সিস্টেমের পর্যালোচনা প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর বিনিয়োগে যে প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সুষ্ঠু নীতিমালার অভাবে হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে আইটি ও টেলিকম খাত একটি সাস্টেইনেবল (টেকসই) ইন্ডাস্ট্রি হবে এবং তা দৃশ্যমান হবে বলে আশা করছি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, সক্ষমতা না থাকলেও এতদিন পছন্দের মানুষ, পছন্দের প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দেওয়া হয়েছে। সেখানে বিটিআরসিকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে দেশে টেলিকম সেবার মান এগোচ্ছে না। এসব বিষয়গুলো চিহ্নিত করে খুব দ্রুত পর্যালোচনা করা হবে।

কেকে/এজে
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝