[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
স্বাস্থ্য
প্রাণীসেবায় অনন্য এ্যানিমেল রেসকিউয়ার বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:১৪ এএম আপডেট: ০৮.১০.২০২৪ ১:৩৮ পিএম  (ভিজিটর : )

আমাদের চারপাশে কুকুর-বিড়ালসহ অনেকপ্রাণী অনাহারে-অর্ধাহারে থাকে। ক্ষতিগ্রস্তও হয় মানুষের মাধ্যমে। আবার কিছু মানুষ এসব প্রাণীদের প্রতি বাড়িয়ে দেন মমতার হাত। তারা প্রাণীর সুস্থ-সুন্দর পরিবেশে নিশ্চিতে কাজ করছেন প্রতিনিয়ত। প্রাণীপ্রেমীদের এমন একটি সংগঠন ‘এ্যানিমেল রেসকিউয়ার বাংলাদেশ’।


সংগঠনের সদস্যরা বয়সে তরুণ। সমাজের ভারসাম্য রক্ষায় প্রাণীদের বাঁচিয়ে রাখতে কাজ করছে তারা। শহরের কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীর বিভিন্ন সেবা দিয়ে আসছে। সংগঠনটিতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন জাহিদুল ইসলাম সজীব, অপর্না চৌধুরী, তারিক হাসান, আজিজুল হানি, সাব্বির রহমান, রাইসুল ইসলাম, সৈয়দ আহম্মদ নাঈমুল ইসলামসহ আরও কয়েকজন তরুণ। মূলত অসুস্থ ও দুর্ঘটনায় আহত কুকুর-বিড়াল, বানর এমনকি পাখীকেও উদ্ধার করে ভ্যাটেরিনারি চিকিৎসা
দেয় সংগঠনটি। তবে প্রাথমিক চিকিৎসা সংগঠনের সদস্যরাই দিয়ে থাকেন। প্রাণী অধিকার নিশ্চিতে আইনি
বিষয়গুলোও তদারকি করে সংগঠনটি।

স্বেচ্ছাসেবকরা যার যার এলাকা ভিত্তিক কমিউনিটি ডগদের খাবার দেয় এবং বছরে একবার জলাতঙ্কের টিকা দেয়। কুকুরদের জন্মসংখ্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অপারেশন ‘এ্যানিমেল রেসকিউয়ার বাংলাদেশ’ থেকেই করা হয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন এলাকায় কুকুর নিধন ও অত্যাচার বিরোধী কার্যক্রম পরিচালনা করে। সচেতনতা তৈরির জন্য মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করে।

সংগঠনের কার্যক্রম নিয়ে কর্নধার সজীব বলেন, মানুষকে জানাতে চাই প্রাণীদেরও কষ্ট আছে, ব্যথা আছে। মানুষ যখন প্রাণীকে কাছে টানে, মাথায় হাত বুলিয়ে দেয়, এক টুকরা বিস্কুট দেয় তখন তারা কৃতজ্ঞ হয়ে যায়। সংগঠনের ফান্ডিংযের বিষয়ে সজীব বলেন, ফান্ডিংটা সবচেয়ে কঠিন বিষয়! এনিমেল ওয়েলফেয়ারের গ্রুপগুলোতে আহত বা অসুস্থ প্রাণীর ছবি বা ভিডিওসহ পোস্ট করি, বড় বড় গ্রুপগুলোতে লক্ষ লক্ষ ডোনার থাকা সত্বেও খুব সীমিত ফান্ড আসে। যা দিয়ে কোনভাবেই চিকিৎসা ব্যয় মেটে না। তিনি আরও বলেন, সরকারি সাহায্য যদি থাকতো, সমাজের সম্পদশালী ব্যক্তিবর্গ যদি এগিয়ে আসতেন তবে
বহু প্রাণীর প্রাণ বাঁচতো। সজীব বলেন, আর্ধিক সংকটের কারণে সংগঠনের কাজ বেগবান করা কঠিন হচ্ছে। কার্যক্রমকে গতিশীল করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার ০১৭১২-৫৯৯৭৬০।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝