[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
স্বাস্থ্য
নয়নতারার পোস্ট ঘিরে রহস্য
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:৫৮ এএম আপডেট: ০৮.১০.২০২৪ ১:৩৯ পিএম  (ভিজিটর : )

দক্ষিণি সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। দুর্দান্ত অভিনয়গুণের মাধ্যমে ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কয়েক দিন আগেই গুঞ্জন রটে সংসার ভাঙতে চলেছে নয়নতারা। এবার অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।

নয়নতারা তার স্বামী পরিচালক বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে দিয়েছিলেন। মূলত এরপর থেকেই সংসার ভাঙার গুঞ্জন শুরু হয় নেটিজেনদের মধ্যে। এবার নেটিজেনদের সেই জল্পনাই উসকে দিলেন নয়নতারা।

এদিকে ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করার ২৪ ঘণ্টার মধ্যেই আবার বিঘ্নেশকে ‘ফলো’ করতে শুরু করেন নয়নতারা। কিন্তু এর কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন নয়নতারা। আর সেই স্ট্যাটাস ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

পোস্টে নয়নতারা লিখেছেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’ এরপরেই নয়নতারার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এতদিন যে জল্পনায় মেতেছিলেন নেটিজেনরা, সেটিই যেন উসকে দিয়ে ইনস্টাগ্রামে নতুন এই পোস্টটি করলেন নয়নতারা।

একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নয়নতারা। বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের মা-বাবা হন এই তারকা দম্পতি।
বিঘ্নেশ-নয়নতারার দাম্পত্য সম্পর্কে আদৌ চিড় ধরেছে কি না সে প্রসঙ্গে স্পষ্ট করে এখনও কিছু জানাননি এই অভিনেত্রী। তবে নয়নতারার পরপর পোস্টে সম্পর্ক ভাঙনের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝