[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
শিক্ষা
বিভাগ বিভাজন চালু হচ্ছে নবম-দশম শ্রেণিতে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:১৮ পিএম  (ভিজিটর : )

২০১২ সালে প্রণীত সৃজনশীল শিক্ষাক্রমের আলোকে আগামী বছর থেকে পুনরায় নবম ও দশম শ্রেণিতে চালু হচ্ছে বিভাগ বিভাজন৷ অর্থাৎ, শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিতে পারবেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরই নতুন শিক্ষাক্রমের পরিবর্তে পুরোনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সেই নির্দেশনা আনুষ্ঠানিক ভাবে সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিদ্ধান্তের আলোকে মাউশি তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকবে না বলে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু গত ০১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা) ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে। এ লক্ষ্যে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যেন শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে শিখন কার্যক্রম শেষ করতে পারে।

বর্তমানে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিভাগ বিভাজন করতে হয়নি। সবাইকে অভিন্ন বিষয় পড়তে হচ্ছে। কিন্তু এখন যেহেতু নবম শ্রেণির শিক্ষাবর্ষ প্রায় শেষের দিকে, তাই দশম শ্রেণিতে গিয়ে তাদের বিভাগ বিভাজন হবে।

এছাড়া, ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের আগের মতো অর্থাৎ ২০২৩ সালের মতো শাখা বিভাজন হবে। এ ক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝