[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
শিক্ষা
আইডিয়ালে ভাই-বোন ভর্তিতে শতভাগ কোটা চান অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪:২১ পিএম  (ভিজিটর : )
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল- ফাইল ফটো

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল- ফাইল ফটো

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় ২০২৫ শিক্ষাবর্ষ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহোদর-সহোদরা ও জমজ ভাই-বোনদের শতভাগ ভর্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য অভিভাবকেরা শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করেন।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা, সচিব, শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছেন আইডিয়াল স্কুলের অভিভাবকরা। 

তাদের পক্ষে অভিভাবক শাহাদাৎ ঢালী স্মারকলিপিতে জানান, আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখার অভিভাবকরা  ঐতিহ্যবাহী ও খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের সহোদর-সহোদরা ও জমজ ভাই-বোনদের ১০০% (শতভাগ) ভর্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি। 

যুক্তি দেখিয়ে তারা জানান, জনসংখ্যার দিক দিয়ে ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ শহর। এ শহরে প্রতিনিয়ত অসহনীয় যানজট, মানুষের ব্যস্ততম কর্মজীবন, অভিভাবকদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত, অর্থনৈতিক ব্যয়, উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবের কারণে অভিভাবকগণ শিক্ষার্থীদের প্রতি মনোযোগ ধরে রাখতে পারছেন না। এমতাবস্থায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর সহোদর- সহোদরা ও জমজ ভাই-বোনদের অন্য স্কুলে লেখাপড়া চালিয়ে যাওয়া অভিভাবকদের জন্য পীড়াদায়ক ও কষ্টকর বিষয়। এই সার্বিক পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পরীক্ষায় আশানুরূপ ভালো ফলাফল করতে না পারার কারণে অভিভাবকেরা হতাশাগ্রস্থ।

এমন পরিস্থিতিতে অভিভাবকেরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের লেখাপড়ায় অতীত ও চলমান সুনাম বৃদ্ধির প্রয়োজনে শিক্ষার্থীদের সহোদর-সহদোরা ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে শতভাগ ভর্তি গ্রহণের জন্য শিক্ষা উপদেষ্টার আন্তরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

উল্লেখ্য, সর্বশেষ বেসরকারি স্কুল ভর্তি নীতিমালায় ১৪ নম্বর ধারা বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে আবেদনকারী শিক্ষার্থীর সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোন যদি পূর্ব থেকে অধ্যয়নরত থাকে সেসব সহোদর/সহোদরা বা যমজ ভাই/বোনের জন্য ৫% কোটা সংরক্ষিত থাকবে। কোনো দম্পত্তির সর্বোচ্চ ২ সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবেদন সংখ্যা অধিক হলে ভর্তি কমিটি কর্তৃক ডিজিটাল লটারির মাধ্যমে এই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করতে হবে।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  আইডিয়াল   অভিভাবক   ভাই-বোন ভর্তি  
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝