[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
রাজধানী
৩ ঘণ্টা পর সড়ক ত্যাগ করলেন শিক্ষা ভবনের সামনে শুয়ে থাকা শিক্ষকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৫ পিএম  (ভিজিটর : )

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে রাতে রাজধানীতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছেন। অনেক শিক্ষিকাও অবস্থান করছেন।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১০টায় তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। 

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর রাত পৌনে ১০টা দিকে রাস্তা ছেড়ে দেন তারা।

দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন শিক্ষকরা। এসময় অনেককে শুয়ে শুয়ে কান্নাকাটি করতে দেখা গেছে। আবার অনেককে মোনাজাত ধরতেও দেখা গেছে।

বুধবার বেলা ১১টা থেকে শিক্ষা ভবনের সামনে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের শিক্ষকরা। দিনভর তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রথম দিন আন্দোলন করে ফিরে গেলেও দ্বিতীয় দিন বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও শিক্ষকরা ফিরে যাননি। একপর্যায়ে তারা সেখানে রাতে অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান শাহবাগ থানা পুলিশের একটি দল। দায়িত্বরত পুলিশের কর্মকর্তা শিক্ষকদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। প্রয়োজনে বৃহস্পতিবার তাদের আবারও আন্দোলন করতে আসতে বলেন। 

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রথম দিন তারা আন্দোলন করেন। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি করছেন তারা।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝