[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
রাজধানী
বিআরটিসি কার্যালয়ে মানববন্ধনের চেষ্টা, থানায় জিডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ১০:১৫ এএম আপডেট: ১৮.১০.২০২৪ ১০:২০ এএম  (ভিজিটর : )
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন- বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে দুষ্কৃতকারীদের ঝটিকা মানববন্ধনের চেষ্টার ঘটনায় থানায় জিডি করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শ্রম কর্মকর্তা রাকিবুজ্জামান। 

জিডিতে বলা হয়, বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে কতিপয় দুষ্কৃতকারী অনৈতিক সুবিধা নিতে জোরপূর্বক বিআরটিসি ভবনে ঢোকার চেষ্টা করে। পরে বিআরটিসির কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এতে বলা হয়, ঢাকা-মুন্সীগঞ্জ রোড দখলে নিতে কিছু ব্যক্তি নানাভাবে দেনদরবার করছিল।

লিজ পদ্ধতি বন্ধ থাকায় রোড দখলে নেওয়ার সুযোগ নেই জেনেও বিআরটিসিকে চাপে ফেলতে এ ধরনের কাজ করা হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা সারা দেশে কর্মকর্তাদের বলে দিয়েছি। এভাবে চোরাগুপ্তা মানববন্ধন অথবা হামলা করতে চাইলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে। গতকাল ঝটিকা মানববন্ধন বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি করে দিয়েছি। এ ঘটনায় পল্টন মডেল থানায় একটি জিডি করেছি। বিআরটিসির সুনাম নষ্টে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। ৫ আগস্ট-পরবর্তী অদম্য বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিআরটিসি নিজস্ব জনবল দিয়ে অধিকাংশ কার্যক্রম পরিচালনা করে, আমি দায়িত্ব নেওয়ার পর বাস লিজ পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এই পদ্ধতিতে একসময় বিআরটিসিতে লুটতরাজ হয়েছে। এটা হতে দেওয়া হবে না।’
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝