[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
সংস্কৃতি ও বিনোদন
তোমাদের উচিত প্রকাশ্যে আসা: ওমর সানী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৭ পিএম  (ভিজিটর : )

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব শিল্পী ও কলাকুশলী আত্মগোপনে রয়েছেন, তাদের প্রকাশ্যে আসার বার্তা দিয়েছেন নব্বই দশকের ঢালিউড তারকা অভিনেতা ওমর সানী।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তায় সিনেমার শিল্পীদের আত্মগোপনে থাকার বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। যেখানে ওমর সানী বলেন, তোমাদের যে অপরাধ, মনে হয় না এর জন্য ফাঁসি হবে। তাই তোমাদের উচিত প্রকাশ্যে আসা। 

প্রায় সাড়ে চার মিনিটের ওই ভিডিওর শুরুতেই ওমর সানী বলেন, ‘যারা আমার ফিল্ম আর্টিস্ট, তাদের নিয়ে আজকে কথা বলব এবং যারা সংগীতের আর্টিস্ট। সরকার পতনের পর যারা পালিয়ে আছ, লুকান্তরে আছ, তাদের উদ্দেশে এই কথাগুলো বলছি।’

এ অভিনেতা বলেন, তোমাদের পালিয়ে থাকার তো দরকার নেই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মাঝেমধ্যে কিছু পকপক করেছ, এই যা। মার্ডার তো করনি, মার্ডার করছ? তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করছ? জানি না। আমার মনে হয় পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। ওমর সানী বলেন, কিছু মানুষ গালি দেবে, সেটি সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের ভুলগুলো দোষগুলো স্বীকার করতে হবে।

ওমর সানী আরও বলেন, ‘পালিয়ে না থেকে আমার মনে হয় প্রকাশ্যে এসো, তোমরা বলো যে— আমরা অমুকটা করেছি, যা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছু দিন রিমান্ডে থাকতে পারো। আমার তো মনে হয় না তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা!

ফিল্ম আর্টিস্টদের নিয়ে এ অভিনেতা বলেন, আমার ফিল্মের সহকর্মী, আর্টিস্ট টেকনিশিয়ানস— তোমরা যারা পালিয়ে আছ, তোমাদের তো পালিয়ে থাকার দরকার নেই। প্রকাশ্যে আসো। দরকার হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ; অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো। সেজন্যই বলি— পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে মানুষের সঙ্গে কথা বলো। ধরা দাও, দরকার হলে জেলে যাও। তিনি বলেন, আমার দৃষ্টিতে এটাই বলে— কার দৃষ্টিতে কী বলবে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে, তোমাদের উদ্দেশে এটা বলা উচিত; আমি বললাম এবং প্রকাশ্যেই বললাম, কে কী ভাবছেন তা জানি না।

ওমর সানী বলেন, একটা জিনিস তো সত্য, যে যে লাইনের মানুষ, সেই লাইনের মানুষের প্রতি তার তো একটা সফট কর্নার কাজ করেই। আমরা কেউ দোষের ঊর্ধ্বে না। আমরা মহামানবও না, আমরা নবীও না, আমরা কোনো ওলি-আল্লাহ বা দরবেশও না, শয়তানও না। আমরা নবীর উম্মত। আমাদের দোষ থাকতে পারে, কেউ দোষের ঊর্ধ্বে না। তাই বলে লুকিয়ে থেকে লাভ নেই। প্রকাশ্যে এসে সবার সঙ্গে মিশো এবং নিজের ভুলটা অনুভব কর।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝