[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
সংস্কৃতি ও বিনোদন
১৫ বছরের অন্যায় নিয়ে টু শব্দও করেন নাই: জিতু আহসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ পিএম  (ভিজিটর : )

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন পর্যন্ত দেশের শিল্পীরা ছিল দুই ভাগে বিভক্ত। পাঁচ আগস্টের পর বিষয়টি ভয়াবহ আকারে রূপ নেয়।

শিল্পীদের সংকট নিরসনে সংস্কার কমিটিও গঠন করা হয়। সেই কমিটির একজন সদস্য এক সময়ের ব্যস্ত অভিনেতা জিতু আহসান। এরইমধ্যে নিজের কিছু সহকর্মীকে নিয়ে মুখ খুললেন তিনি।

তিনি বলেন, নিজের প্রফেশনের মানুষদের নিয়ে সাধারণত আমি কোনো পোস্ট দেই না। ৫ অগাস্টের পর আমার কিছু সহকর্মী নানা রকম ট্রলের শিকার হচ্ছেন, কিন্তু তারা ভীষণ ধৈর্য এবং নীরবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এটা ভীষণ প্রশংসনীয় একটা ব্যাপার!

তিনি বলেন, কিন্তু দুই একজন সহকর্মী আছেন যারা লজ্জিত হওয়া তো দূরের কথা, নানান রকম উস্কানি মূলক পোস্ট, লাল প্রোফাইল ধারীদের রাষ্ট্রদ্রোহী এবং আরও নানান কথা বলেই যাচ্ছেন, যেন দেশটায় অশান্তি আরও বাড়ে।

এই অভিনেতা বলেন, আজকে যা অন্যায় হচ্ছে সেটার কথা বলছেন, এটা ভালো বিষয়! কিন্তু লজ্জা লাগে না তখন, ১৫ বছরের এই ভয়াবহ দুর্নীতি, অন্যায় এবং হত্যার বিরুদ্ধে তারা একটা টু শব্দও করেন নাই। বরং দুর্নীতিবাজগুলোর সঙ্গে হাস্যজ্জল ছবি পোস্ট করেছেন।

জিতু আহসান আরও যোগ করেন, ভয়াবহ দুর্নীতি আর অন্যায় হয়েছে, তার ব্যাপারে যদি একটা কথা বলতেন তাহলে আমি তাদের সন্মান করতাম। এই ১৫ বছর কিংবা এখনো যদি বলতেন বুঝতাম বিন্দু মাত্র মোরাল ভ্যালু আছে। নিজে শান্তিতে থাকেন, দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝