[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
সংস্কৃতি ও বিনোদন
দেড় যুগ পর একসঙ্গে পর্দায় আমির-দার্শিল
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:৫৯ এএম আপডেট: ২৬.০৯.২০২৪ ১১:১০ এএম  (ভিজিটর : )

আমির খান অভিনীত আলোচিত সিনেমা ‘তারে জামিন পার’। ২০০৭ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এতে শিশুশিল্পী দার্শিল সাফারির সঙ্গে আমির খানের রসায়ন সবার নজর কাড়ে। তাদের শিক্ষক-ছাত্রের সম্পর্ক মুগ্ধ করেছিল সবাইকে।

দেখতে দেখতে ১৭ বছর পেরিয়ে গেছে। ১৭ বছর পর আবারও পর্দায় সেই জুটি। আমির খান ও দার্শিল সাফারি। একটি নতুন বিজ্ঞাপনে আবারও একসঙ্গে দেখা গেল তাদের।

তবে এবার আর ছাত্র-শিক্ষক নয়, দার্শিল এবং আমির খান এবার নাতি-দাদুর ভূমিকায় অবতীর্ণ হলেন।

বুধবার (৬ মার্চ) প্রকাশ্যে এসেছে এই জুটির নতুন বিজ্ঞাপন। এতে দার্শিলের দাদুর চরিত্রে দেখা গেল আমির খানকে। নতুন বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন দার্শিল।

সঙ্গে লেখেন, ‘আমির খানের সাথে যোগ দিন যখন তিনি থাম্পস আপ-এর মাধ্যমে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছেন।’

এর আগে, মঙ্গলবার দার্শিল আমির খানের সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, আর তিন দিনের মধ্যেই আসছেন তারা। অনেকেই ভেবে নিয়েছিল, আমিরের পরবর্তী চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ নিয়ে কোনো বার্তা দিচ্ছেন দার্শিল। তবে সেটি আসন্ন এই বিজ্ঞাপন নিয়ে ছিল তা এখন স্পষ্ট হলো।

এদিকে নিজের পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে আসছেন আমির খান।

অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’তে। সিনেমাটি বক্স অফিসে মুখ খুবড়ে পড়ার পর আমির জানিয়েছিলেন তিনি বিরতি নেবেন। বিরতি নিয়েছেনও। গত দুই বছর অভিনয় জগতে আর কোনো কাজ করতে দেখা যায়নি অভিনেতাকে। তাই আমিরের ফেরার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। অবশেষে নিজের সফলতম প্রজেক্ট নিয়েই নতুন করে ফিরতে চলেছেন আমির খান।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝