[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
আন্তর্জাতিক
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:১৯ পিএম  (ভিজিটর : )

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। 

বুধবার দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানিয়েছেন, ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১৪৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দেশটির গণমাধ্যম প্রথমে ৯৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে জানানো হয় নিহতের সংখ্যা বাড়তে পারে।

বুধবার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র নুরা আব্দুল্লাহি জানিয়েছেন, ১৪০ জনেরও বেশি মানুষকে গণকবরে দাফন করা হয়েছে। নতুন করে আরও ৭ জন নিহত হয়েছেন, নিশ্চিত করা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ জানিয়েছে, ট্যাংকারটি অন্য একটি গাড়িকে এড়াতে গিয়ে জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর এলাকাবাসী রাস্তায় ও ড্রেনে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে ট্যাংকারের চারপাশে জড়ো হয়। তাদের ঠেকাতে পুলিশ সদস্যরা চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় সেটি বিস্ফোরিত হয় ও আগুন ধরে যায়।

নাইজেরিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশন নিকটস্থ হাসপাতালের চিকিৎসকদের জরুরি বিভাগে দ্রুত পৌঁছে আহতদের সহায়তা করতে আহ্বান জানিয়েছে। নাইজেরিয়ার আইন প্রণেতারা সংসদে এক মিনিট নীরবতা পালন করেছেন।

নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেটিমা বুধবার এক বিবৃতিতে নিরাপত্তা পর্যালোচনার আহ্বান জানিয়ে বলেছেন, কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন্দোবস্ত করছে।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝