[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
আন্তর্জাতিক
যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে নেওয়ার ঘোষণা হামাসের
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮:১৫ এএম আপডেট: ০৪.০৯.২০২৪ ১:৪১ পিএম  (ভিজিটর : )

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্রগোষ্ঠী হামাস জানিয়েছে, দখলদার ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগ পর্যন্ত আলোচনা চালিয়ে যাবে তারা। বুধবার এ ঘোষণা দিয়েছে হামাস। একই সঙ্গে বিরতির আগে বন্দি বিনিময়ে অস্বীকৃতি জানিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, রোজার আগে যুদ্ধবিরতি না হলে তা খুব বিপজ্জনক হতে পারে। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির।



মিসরের রাজধানী কায়রোতে গত রোববার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। এতে দখলদার ইসরাইল যোগ দেয়নি। ফলে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের সঙ্গে একাই আলোচনা করছে হামাস।

মিসরের রাজধানী কায়রোতে গত রোববার নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়। এতে দখলদার ইসরাইল যোগ দেয়নি। ফলে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসরের সঙ্গে একাই আলোচনা করছে হামাস।

যুদ্ধবিরতি সংক্রান্ত এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের সাধারণ মানুষের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের জন্য আমরা সর্বোচ্চ নমনীয়তা দেখাচ্ছি। তবে দখলদাররা চুক্তিটি আটকে রেখেছে। তবুও আমরা আলোচনা চালিয়ে যাব।’

পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ৪০ দিনের একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কাজ করছেন তারা। তবে ইসরাইল এবং হামাসের পাল্টাপাল্টি শর্তের কারণে এটি এখনও আটকে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ইসরাইল ৪০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এখন এটি কার্যকর হওয়ার বিষয়টি নির্ভর করছে হামাসের ওপর।

ইসরাইল দাবি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর আগে তাদের অন্তত ৪০ জিম্মির তালিকা দিতে হবে। যাদের যুদ্ধবিরতি চলাকালে ছাড়া হবে। তবে হামাস এতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, তাদের পক্ষে এখন তালিকা তৈরি করা সম্ভব নয়। কারণ জিম্মিরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং ইসরাইলের অব্যাহত বোমা হামলার কারণে তারা সেখানে পৌঁছাতে পারছে না।

12345

12345


যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস জিম্মিদের মুক্তি দেবে। অন্যদিকে ইসরাইল গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর সুযোগ দেবে এবং তাদের কারাগারে অবৈধভাবে বন্দি থাকা ফিলিস্তিনিদের ছেড়ে দেবে। তবে হামাস জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে। যেন সাধারণ মানুষ তাদের নিজ বাড়িঘরে ফিরে যেতে পারেন। এ ছাড়া গাজাকে পুনর্গঠনের দাবিও জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীটি।


, আসন্ন পবিত্র রমজান মাসের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে পরিস্থিতি ‘খুবই বিপজ্জনক’ হতে পারে। যুদ্ধবিরতির চুক্তিটি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার বাইডেন এই সতর্কতার কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় এ কথা বললেন যখন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের রাজধানী কায়রোয় আলোচনা চলছে। 

এদিকে গাজায় দ্বিতীয়বারের মতো উড়োজাহাজ থেকে ত্রাণসহায়তা ফেলেছে মার্কিন সামরিক বাহিনী। এ প্রসঙ্গে মিত্র ইসরাইলকে বাইডেন বলেছেন, গাজায় আরও সহায়তা পৌঁছাতে না দেওয়া নিয়ে কোনো অজুহাত চলবে না।


মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝