[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
আন্তর্জাতিক
পাকিস্তানে বৃষ্টি তুষারপাতে ৩৫ জনের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৮:১৬ এএম  (ভিজিটর : )

পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে সপ্তাহের ব্যবধানে ভয়াবহ শিলাবৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে অন্তত ৩৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। দেশটির দুই প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে এ ঘটনা ঘটেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জনই শিশু। হতাহতদের বেশিরভাগই ভারী বর্ষণ এবং তুষারপাতের কারণে হওয়া ভূমিধসে বাড়িঘর চাপা পড়েছে। প্রবল বর্ষণের জেরে দুই প্রদেশে অন্তত ১৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৫০০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তানের অনেক দুর্গম অঞ্চলে সড়ক ও মোবাইল যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক এলাকায় গত কয়েক দিন ধরে বিদ্যুৎ নেই।

মার্চ মাসের এই অপ্রত্যাশিত তুষারপাতে বিষ্মিত আবহাওয়া বিশেষজ্ঞরাও। কারণ দেশটিতে এ সময়ে গরম পড়তে শুরু করে। কিন্তু এবার তার ঠিক বিপরীত চিত্রের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন দেশটির আবহাওয়া অধিদফতরের সাবেক পরিচালক মুশতাক আলি শাহ। তিনি বলেন, এ সময়ে কয়েক মিনিটের জন্য হাল্কা শিলাবৃষ্টি অস্বাভাবিক নয়। তবে ৩০ মিনিটের বেশি সময় ধরে শিলাবৃষ্টি হওয়া সত্যিই উদ্বেগের বিষয়।

উত্তর-পশ্চিমের রাজ্য খাইবার পাখতুনখোয়ার কির্ক জেলার বাসিন্দা হাজিত শাহ বলেন, আমার যতদূর মনে আছে, ২৫-৩০ বছর আগে আমি একবার হাল্কা তুষারপাত হতে দেখেছিলাম। সে সময় আমার বয়স ছিল ১০ বছর। তবে সেবার তুষারপাত হয়েছিল শীতকালে এবং তার পরিমাণ ছিল এবারের তুলনায় অনেক কম।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ত্রাণ বিতরণ করছে এবং হতাহতদের পরিবারের জন্য নগদ সহায়তা ঘোষণা করেছে। চলতি সপ্তাহজুড়েই সারাদেশে মূলত ‘ঠান্ডা এবং শুষ্ক’ আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদফতর।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝