[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
খেলাধুলা
ফাইনাল খেলবেন মোস্তাফিজ!
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৯ পিএম  (ভিজিটর : )

লিগ পর্বে দলের শেষ দুটি ম্যাচে খেলা হয়নি, অনুশীলনকালে মাথায় বলের আঘাত পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলতে পারেননি প্রথম কোয়ালিফায়ারেও। তার সার্ভিস না পেলেও অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, পারফরম্যান্সে ধারাবাহিকতা রেখেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উঠে গেছে দশম বিপিএলের ফাইনালে। ১ মার্চ সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে আজ। তবে বিপিএল ফাইনালে ‘অজেয়’ কুমিল্লা জেনে গেছে, চাইলেই মোস্তাফিজকে পাওয়া যাবে একাদশে।

মাথায় বলের আঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে যেতে হয়েছিল মোস্তাফিজকে। চোটাক্রান্ত স্থানে পাঁচটি সেলাই পড়ার পর ছিলেন নিবিড় পর্যবেক্ষণে। দুদিন পর বাঁহাতি পেসার ছাড়া পান হাসপাতাল থেকে, তখন অনেকেই ভেবেছিলেন-এই বিপিএলে আর হয়তো খেলা হবে না তার। তবে তার দল কুমিল্লা এবং বিসিবির তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়, চোট অতটা গুরুতর নয়। তাই তারকা পেসারকে নিয়ে শঙ্কা ছিল না। অপেক্ষা ছিল সবুজ সংকেত পাওয়ার। ইতিমধ্যে সেটিও পেয়ে গেছে কুমিল্লা।

জানা গেছে, মাঠে ফেরার জন্য মোস্তাফিজ এখন পুরোপুরি ফিট। আগামী শুক্রবার বিপিএলের দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে কোনো বাধা নেই। তবে তাকে খেলানো হবে কি না, সেটি এখন কুমিল্লা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনটাই জানালেন। মঙ্গলবার সময়ের আলোকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজকে ডাক্তার দেখেছে, ওর মাথার সেলাই খুলে দেওয়া হয়েছে। খেলার জন্য ছাড়পত্রও দেওয়া হয়েছে, তাই ফাইনালে খেলতে কোনো বাধা নেই।’

মোস্তাফিজের সেরে ওঠার খবর কুমিল্লার পক্ষ থেকে আগেই নিশ্চিত করা হয়েছিল। চাইলে রংপুরের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারেই তাকে খেলাতে পারত দলটি। কিন্তু কোনো ধররেন ঝুঁকি নিতে চায়নি তারা। তবে সামনে যেহেতু ফাইনাল, সেখানে দলের পেস আক্রমণের সেরা অস্ত্রকে হয়তো বসিয়ে রাখতে চাইবে না কুমিল্লা।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝