[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
খেলাধুলা
দলবদলের শুরুতেই শেখ জামালে সাকিব
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:১০ পিএম আপডেট: ০৮.০৩.২০২৪ ১২:৪৬ পিএম  (ভিজিটর : )

বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে না খেললেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলবেন সাকিব আল হাসান। ইতিমধ্যে দলবদলের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন তিনি। মোহামেডানের সঙ্গে সম্পর্কের ইতি টেনে যোগ দিয়েছেন শেখ জামালে। সাকিবের মোহামেডান ছাড়া এবং শেখ জামালে যোগ দেওয়ার খবর জানা গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

বুধবার দলবদলের প্রথম দিনে অনলাইনে সেই আনুষ্ঠানিকতাই সেরেছেন এই বাঁহাতি। বিপিএল নিয়ে যেসব ক্রিকেটার ব্যস্ত আছেন, তাদের সবার জন্যই অনলাইনে দলবদলের সুযোগ রাখা হয়েছিল। সাকিবসহ বেশ কয়েকজন সুযোগটা নিয়েছেন। অন্যরা উপস্থিত থেকেই দলবদল করেছেন। আটটি দল-গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও সিটি ক্লাবের হয়ে সবমিলে ৭৫ জন ক্রিকেটার সম্পন্ন করেছেন দলবদল। শেষ দিনে আজ বাকিরাও নিজেদের কাজটা সেরে নেবেন, অন্যদের সঙ্গে ঘর গুছিয়ে নেবে বাকি চার ক্লাবও। প্রথম দিনে দলবদল করে শেখ জামালে যোগ দেওয়া ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানরাও দ্বারস্থ হন অনলাইনের।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম গতবারের মতো এবারও খেলবেন প্রাইম ব্যাংকের হয়ে। তবে দলটির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন শরিফুল ইসলাম। দশম বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার যোগ দিয়েছেন আবাহনীতে। তরুণ পেসার নাহিদ রানার সঙ্গে আবাহনী দলে ভিড়িয়েছে নতুন তারকা তাওহীদ হৃদয়কেও।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝