[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
খেলাধুলা
হোম অ্যাডভান্টেজ নেবে বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৯ পিএম  (ভিজিটর : )

দরজায় কড়া নাড়ছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত সফরে ১৬ সদস্যের দল থাকলেও সেখান থেকে বাদ দেওয়া হয়েছে পেসার খালেদ আহমেদকে। তবে স্কোয়াডে তিনজন পেসার থাকছে খালেদ ছাড়াই। তাই বলাই যায় মিরপুর টেস্টে আধিক্য থাকবে স্পিনারদের। দল ঘোষণার পর নির্বাচক হান্নান সরকার স্পষ্ট করেই বলেছেন হোম অ্যাডভান্টেজ নেওয়ার কথা।

হোম অ্যাডভান্টেজ নেওয়ার ব্যাপারে ভিডিও বার্তায় হান্নান সরকার বলেছেন, ‘আসলে আপনি যদি দেখেন যে, এর আগে তিনটি সিরিজে আমাদের ১৬ জনের স্কোয়াড ছিল। যেহেতু আমরা হোম সিরিজ খেলছি স্কোয়াডটা ছোট করে ১৫ জনে নিয়ে আসা হয়েছে। যেহেতু আমরা হোম গ্রাউন্ডে খেলছি, হোম অ্যাডভান্টেজ সব দলই নিতে চায়, সেটাই মাথায় রেখেছি। একজন পেসার কমিয়ে তিনজন স্পিনার নিয়ে ১৫ জনের দল করেছি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে ১৪টি টেস্ট খেললেও বাংলাদেশের জয় নেই। ১২টি টেস্ট হারের সঙ্গে দুটি ড্র থাকলেও সেসব বৃষ্টির কল্যাণে। এদিকে প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে সঙ্গী হয়েছে ভালো আর বাজে স্মৃতি। পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশের স্মৃতি যেমন আছে, ভারতের কাছে বাজেভাবে সিরিজ হারের স্মৃতিও রয়েছে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে থাকতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জয় অনেক বেশি প্রয়োজন বাংলাদেশের। সিরিজ শুরুর আগে সেটিই মনে করিয়ে দিলেন হান্নান সরকার, ‘পরপর দুটো সিরিজ পাকিস্তানের সঙ্গে আমরা ভালো করেছি, ভারতের সঙ্গে আশানুরূপ করতে পারিনি। অবশ্যই এই সিরিজটাও গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই সিরিজটার ওপর অনেক কিছু নির্ভর করবে। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী আমাদের খেলোয়াড়রা খেলতে পারবে।’

মিরপুর টেস্টের দলে রয়েছেন সাকিব আল হাসান। এই ম্যাচটাই সাকিবের শেষ টেস্ট। তাই এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখার কথাও বললেন হান্নান, ‘ম্যাচটা দিয়ে সাকিব হয়তো ভালো কিছু তার পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য অবদান রাখবে। সাকিবের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে। এমন কিংবদন্তি খেলোয়াড় এভাবে মাঠ থেকে বিদায় নিতে যাচ্ছে।’
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝