[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
খেলাধুলা
পরবর্তীতে কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না: সাকিব
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৬:২১ পিএম  (ভিজিটর : )
সাকিব আল হাসান- ফাইল ছবি

সাকিব আল হাসান- ফাইল ছবি

শেষ টেস্টটা ঘরের মাঠে খেলতে চেয়েছেন সাকিব আল হাসান, ভারত সিরিজের সময়ই জানিয়েছিলেন সেই ইচ্ছের কথা। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা সাকিবের ফেরার বিষয়ে নেতিবাচক থাকলেও পরে ইতিবাচক কথা শুনিয়েছিলেন।

সাকিব দেশে ফিরতে পারেন, তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং হয়রানি করা হবে না- এমন আশ্বাস ছিল সরকারের পক্ষ থেকে। সেইমতোই সাকিব দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবেন।

কিন্তু হঠাৎ পাল্টে গেছে দৃশ্যপট। দুবাই থেকে আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিবের। তবে আপাতত সাকিবকে দেশে না আসতে পরামর্শ দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব।

তবে কি সাকিব আর দেশে ফিরবেন না? খেলবেন না ক্যারিয়ারের শেষ টেস্ট? ঘরের মাঠের দর্শকদের সামনে সাকিবের বিদায় নেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? অবস্থাদৃষ্টে পরিস্থিতি বেশ জটিলই মনে হচ্ছে।

সাকিবের বিরুদ্ধে স্লোগান-ফেস্টুনে উত্তাল হয়ে উঠেছে মিরপুর শেরে বাংলা। এই অবস্থায় সাকিব নিজের দেশে ফেরার ভবিষ্যত নিয়ে শঙ্কিত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে সাকিব জানিয়েছেন সেই অনিশ্চয়তার কথা। সাকিব বলেন, ‘পরবর্তী সময়ে কোথায় যাব, জানি না। তবে এটা প্রায় নিশ্চিত যে আমি দেশে ফিরছি না।’

সাকিবের এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার, তিনি হয়তো বাংলাদেশে সহসাই ফিরবেন না। যুক্তরাষ্ট্রে তার পরিবার রয়েছে। সেখানেই তিনি স্থায়ী হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

কেকে/এজে
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝