[email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
 [email protected]
 01974013593
শনিবার, ৬ জুন ২০২৬
শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার      ১২ বিচারপতিকে বাদ দিয়ে হাইকোর্টের ৫৪ বেঞ্চ পুনর্গঠন      এক হওয়ার আগেই বিচ্ছেদের পথে এক্সিম ও পদ্মা ব্যাংক      ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে জামায়াত-শিবির: জয়      সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি      সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার কাজ করছি: আসিফ মাহমুদ      ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণহত্যার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু      
খেলাধুলা
এলপিএলে একই দলে সাকিব-লিটন
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১২:০৪ পিএম  (ভিজিটর : )

জাতীয় দলে তাদের দেখা নেই গত বিশ্বকাপের পর থেকেই। এরপর একসঙ্গে মাঠে নেমেছেন একাধিকবার, তবে প্রতিপক্ষ হয়ে। সাকিব আল হাসান আর লিটন দাস আবার কবে একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন, তা বলা মুশকিল। তবে গতবারের মতো এবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দুই তারকাকে দেখা যাবে একই দলে।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটিতে গতবার সাকিব-লিটনের দল ছিল গল টাইটান্স। এবার বদলে গেছে দলটির নাম, হয়েছে গল মার্ভেলস। নাম বদল হলেও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারকে নিয়ে দলটির ভাবনায় বদল আসেনি। এবারের আসরের জন্য দুজনকে রিটেইন করেছে তারা। অথচ গলের হয়ে গতবার কেবল তিনটি ম্যাচই খেলেছিলেন লিটন। কানাডার গ্লোবাল লিগ খেলে এসে আসরের শেষদিকে গলে যোগ দেন তিনি। ৩ ম্যাচে করেন মাত্র ৩৪ রান। অন্যদিকে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন পুরো আসরেই খেলা তারকা অলরাউন্ডার সাকিব।

আগামী ১ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর। ৩১ জুলাই হবে ফাইনাল। আসরে অংশ নেবে পাঁচ দল। সাকিব-লিটন ছাড়াও এই দলগুলোতে বাংলাদেশের আরও ক্রিকেটারকে দেখা যেতে পারে। তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুনরা তো গত আসরেও ছিলেন।
মতামত লিখুন:
সর্বশেষ
সৌদিতে ১৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে হাদির মরদেহ
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
সিএমএইচে চিকিৎসা নিয়ে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
আমদানির খবরে ডিমের দাম ডজনে কমল ৩০ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
পরীক্ষা দিতে এসে আটক রাবির দুই ছাত্রলীগ নেতা
স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে: তারেক রহমান
সাবেক ওয়ার্ড কাউন্সিলরের গোডাউনে সিগারেট তৈরির উপকরণ জব্দ
আরো দেখুন
সম্পাদক: ----------
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
ফোন: ০০০৬১৮৫৭২২। ই-মেইল: [email protected]
Copyright © 2025 TechSolutions Plex Limited. All Rights Reserved.
🔝